সারাদেশ
সর্বশেষ ১৪৩৮টি সংবাদকুলিয়ারচরে ছাত্রলীগের ঝটিকা মিছিল; সন্ত্রাসবিরোধী মামলায় আরও ২ জন গ্রেফতার!
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সমিউল্লাহ পাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন […]
সড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)!
মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি|জনতার দেশঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, দুটি ল্যাপটপ,বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক […]
ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার!
ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি|জনতার দেশঃ আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, দুপুর ১২ টার দিকে নতুন ভবনে নিচতলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় […]
দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ড পূর্ব জোনের নজরদারি!
মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। এ লক্ষ্যে তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় এলাকায় ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বাহিনীটি। সোমবার (১৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। […]
আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন!
নিজস্ব প্রতিবেদক,( সাভার) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার দরগার পাড় এলাকায় বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার মীরের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ার মীর বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করেছেন স্বজনেরা। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে […]
