মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
তথ্যপ্রযুক্তি

এআই ব্যবহারের পরিকল্পনায় ৮৫০ কর্মী ছাঁটাই করছে কোয়ান্টাস!

এআই ব্যবহারের পরিকল্পনায় ৮৫০ কর্মী ছাঁটাই করছে কোয়ান্টাস!

সায়েন্স ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো এবং প্রশাসনিক কাজের কিছু অংশ ভারতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৮৫০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোয়ান্টাস এ ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের মাঝামাঝি থেকে পর্যায়ক্রমে এসব পদ বিলুপ্ত করা হবে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ প্রশাসনিক ও প্রযুক্তিগত কার্যক্রম আধুনিক করতে পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তি হয়েছে। এর আওতায় কিছু কাজ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের কাছে হস্তান্তর করা হবে। তবে কতটি পদ ভারতে সরিয়ে নেওয়া হবে, তা জানায়নি কোয়ান্টাস।
কোয়ান্টাসের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেন, এই সিদ্ধান্তে কিছু কর্মী কষ্ট পাবেন, তা তারা জানেন। তবে এটি কর্মীদের অবদান বা কাজের প্রতি নিষ্ঠার মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত নয়।
তিনি আরও বলেন, এআই ও প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে বিমান পরিবহন খাতে দ্রুত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানটিরও কাজের ধরন বদলানো জরুরি।
এদিকে, নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ বহর আধুনিকায়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে কোয়ান্টাস। গত অর্থবছরে তাদের বহরে নতুন করে ১৭টি উড়োজাহাজ যুক্ত হয়েছে। আগামী এক বছরে আরও সর্বোচ্চ ৩১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের ফলে ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে পুরোনো দ্বিতলবিশিষ্ট এ৩৮০ উড়োজাহাজগুলো বহর থেকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

টপিক: তথ্যপ্রযুক্তি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ