মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
পুলিশ আপডেট সংবাদ।

ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুলিশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণে রেঞ্জ ডিআইজি!

ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুলিশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণে রেঞ্জ ডিআইজি!

ময়মনসিংহ ব্যুরো চীফ|জনতার দেশঃ♦

গতকাল ১৪ নভেম্বর ২০২৬, শনিবার

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। ফাইনাল খেলা শেষে তিনি বিজয়ী ও উপবিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরও পেশাদার ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি সুস্থ ও সুন্দর মন-মানসিকতা গড়ে ওঠে। একই সঙ্গে সহমর্মিতা, ধৈর্য, কর্মস্পৃহা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় হয়। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হওয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ব্যাডমিন্টন টুর্নামেন্টটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা এবং দ্বিতীয় গ্রুপে ইন্সপেক্টর থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উভয় গ্রুপে একক ও দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণার সভানেত্রী জনাব জীবন নাহার নাসরিন (জেমি)। এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোটঃ

ইনসেটে পুরস্কার বিতরণ করছেন রেঞ্জ ডিআইজি (ময়মনসিংহ বিভাগ)মোঃ জাহিদুল হাসান।

টপিক: পুলিশ আপডেট সংবাদ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ