সোমবার, 16 নভেম্বর 2026 · 23:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

জুম সফটওয়্যারে ভ,য়া,ব,হ নিরাপত্তাত্রুটি শনাক্ত: দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যা,কা,র,রা!

জুম সফটওয়্যারে ভ,য়া,ব,হ নিরাপত্তাত্রুটি শনাক্ত: দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যা,কা,র,রা!

সায়েন্স ডেস্ক|জনতার দেশঃ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারেন সাইবার হামলাকারীরা। নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ত্রুটি দুটি সমাধান করে সফটওয়্যারের নতুন সংস্করণ প্রকাশ করেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম।

নিরাপত্তাত্রুটি দুটির মধ্যে প্রথমটি হচ্ছে ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএসের হিসাবে এ ত্রুটির ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬। সফটওয়্যারে ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্য যথাযথভাবে যাচাই না করার কারণে এ ত্রুটি তৈরি হয়েছে। ক্রটিটি কাজে লাগিয়ে নেটওয়ার্কের মাধ্যমে দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিজের নিয়ন্ত্রণের মাত্রা বাড়াতে পারে সাইবার হামলাকারীরা। এ জন্য তাদের কোনো ধরনের অনুমোদন বা বিশেষ প্রবেশাধিকার প্রয়োজন হয় না।

‘সিভিই-২০২৬-১০৮১৮৭’ নামের দ্বিতীয় ত্রুটিটির ঝুঁকির মাত্রা ৮ দশমিক ১। সফটওয়্যারে তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ের দুর্বলতার কারণে এ ত্রুটি তৈরি হয়েছে। এটিও কাজে লাগানো সম্ভব নেটওয়ার্কের মাধ্যমে। ফলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিয়ন্ত্রণের মাত্রা বাড়ানোর সুযোগ পায় হামলাকারীরা।

জুমের তথ্যমতে, জুম ওয়ার্কপ্লেসের ৭.১.৫ সংস্করণের আগের সংস্করণগুলোতে দ্বিতীয় ত্রুটিটি রয়েছে। অন্যদিকে প্রথম ত্রুটিটি রয়েছে ৭.১.০ থেকে ৭.১.৮ সংস্করণের আগের সংস্করণগুলোতে। অর্থাৎ সফটওয়্যারের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা এসব নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন।

এর আগে গত জুলাই মাসেও উইন্ডোজের জুম ওয়ার্কপ্লেসে গুরুতর একটি নিরাপত্তাত্রুটি সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছিল জুম। ‘সিভিই-২০২৬-৫৩৪১২’ নামের ওই ত্রুটির ঝুঁকির মাত্রা ছিল ৯ দশমিক ৮। ত্রুটিটি কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল।

নতুন নিরাপত্তাত্রুটি দুটি কাজে লাগিয়ে বাস্তবে কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জুম কিছু জানায়নি। তবে সম্ভাব্য সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত জুম ওয়ার্কপ্লেসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ