জাতীয় সংবাদ
সর্বশেষ ৯০টি সংবাদবিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন!
স্টাফ রিপোর্টারঃ♦ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। […]
টেকনাফের পাহাড়ে তিন মরদেহ পড়ে থাকার খবর, সন্ধান মেলেনি একজনেরও!
স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালার আশপাশে ৩টি মরদেহ পড়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে ১০ কিলোমিটার পাহাড়ি পথে তল্লাশি চালিয়ে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া […]
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক মিলন, এমপি
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ […]
খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ দীর্ঘদিন পর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনায় পৌঁছালে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি খুলনায় পৌঁছালে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রূপসার […]
যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব!
স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত […]
