জাতীয় সংবাদ
সর্বশেষ ৯০টি সংবাদপররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আলোচনা তুঙ্গে !
পলিটিক্যাল ডেস্ক | জনতার দেশঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির।এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র আড়াই বছর বয়সে হুমায়ুন কবির পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর […]
উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূত: প্রত্যাবাসনের দাবিতে প্ল্যাকার্ড হাতে রোহিঙ্গাদের বিক্ষোভ ও অবস্থান।
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তাঁর এই উচ্চপর্যায়ের সফরকে কেন্দ্র করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে নাগরিক অধিকারসহ ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন’ নিশ্চিতের দাবিতে প্ল্যাকার্ড […]
বৈরি আবহাওয়ার মাঝেও চট্টগ্রামে বিমানের ফ্লাইট স্বাভাবিক।
আরাফাত চৌধুরীঃ চট্রগ্রাম, আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত […]
বিশ্বশান্তির অতন্দ্র প্রহরী: বিশ্বমঞ্চে প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী।
স্টাফ রিপোর্টার ঃ সততা, নিষ্ঠা আর অসীম সাহসিকতার মেলবন্ধনে বিশ্বমঞ্চে শান্তিরক্ষার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত প্রস্তুত করছেন আমাদের বীর সেনারা। বিশ্বশান্তিরক্ষায় তাদের এই অদম্য ভূমিকা আজ বিশ্বদরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদেশের মাটিতে প্রতিকূল পরিস্থিতি ও দুর্গম ভূখণ্ডে […]
হরিপুরে সীমান্তে ১১ জন বাংলাদেশি ঢুকতে দেয়নি বিজিবি।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার […]
